শিরোনাম
Ad Image

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৪৩৭৪ টাকা

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৪৩৭৪ টাকা

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৪৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৬১ হাজার ৪১ টাকা। ফলে আজ ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এর আগে গত সপ্তাহে দুবার স্বর্ণের দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এবার এক দফায় বাড়ল ৪ হাজার টাকার বেশি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল শনিবার বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে; সে কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ১২৬ টাকা। 8 কালবেলা প্রতিবেদক

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর