এক সারিতে দেখা যাবে ৬ গ্রহ ও চাঁদ
: শেষ পৃষ্ঠার পর সন্ধ্যার আকাশে বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন গ্রহগুলো চাঁদের সঙ্গে একই সারিতে অবস্থান করবে। চাঁদের উপস্থিতিতে এই দৃশ্যটি হয়ে উঠবে আরও মনোরম। আকাশ পরিষ্কার থাকলে বুধ, শুক্র, বৃহস্পতি, শনিকে একই সারিতে খালি চোখে দেখা যাবে। আর টেলিস্কোপে চোখ রাখলে একই সারিতে দেখা যাবে ইউরেনাস ও নেপচুনকেও। বিশেষজ্ঞরা গ্রহগুলোকে খুঁজে পাওয়ার কিছু সহজ উপায় জানিয়েছেন। দক্ষিণ আকাশে বৃহস্পতি গ্রহটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, যা চাঁদের খুব কাছেই অবস্থান করবে। এটি খুঁজে পাওয়া সবচেয়ে সহজ। পশ্চিম আকাশের নিচের দিকে শনি গ্রহকে দেখা যাবে। এর কিছুটা নিচে শুক্র ও বুধ গ্রহ দুটি একে অপরের খুব কাছাকাছি থাকবে। সূর্যাস্তের প্রায় ৪৫ মিনিট পর এগুলো দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই বিরল দৃশ্য দেখার সুযোগ থাকবে খুব অল্প সময়ের জন্য। পশ্চিম আকাশে থাকা গ্রহগুলো দ্রুত দিগন্তের নিচে নেমে যাবে, তাই সূর্যাস্তের পর দেরি করলে এগুলো আর দেখা যাবে না। বিশেষ করে বুধ গ্রহটি সূর্যের খুব কাছাকাছি থাকায় তা দ্রুত দৃশ্যপট থেকে হারিয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, কয়েক বছর অন্তর এমন দৃশ্য দেখা যায়। গত বছরও ছয়টি গ্রহকে সারিবদ্ধভাবে দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, সূর্য তৈরি হওয়ার পর যতটুকু গ্যাস ও ধুলোর মতো উপাদান অবশিষ্ট ছিল, তা দিয়েই তার চারপাশে একটি ‘ডিস্ক’ তৈরি হয়। সেই ডিস্ক থেকেই একে একে তৈরি হয় গ্রহ এবং তাদের উপগ্রহ। সে কারণে গ্রহগুলো একই তলে সূর্যকে প্রদক্ষিণ করে চলে। যারা নিয়মিত আকাশ দেখেন, তারা সূর্যের একটি কাল্পনিক বার্ষিক পরিক্রমণ পথ দেখতে পাবেন। সেই পথের কাছেই দেখা যায় সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহদের। সূর্যের ওই বার্ষিক পরিক্রমণ পথ সরলরৈখিক নয়, বরং কিছুটা বক্রাকার। সে কারণে আকাশে যখন একাধিক গ্রহ দেখা যায়, তখন তাদের অবস্থান হয় এই বক্র পরিক্রমণ পথ ঘেঁষে। ফলে দেখে মনে হয় এগুলো সারিবদ্ধভাবে রয়েছে। শনিবার সেই দৃশ্যটিই দেখা যাবে পৃথিবী থেকে। সূত্র: অ্যাকু ওয়েদার।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু