শিরোনাম
Ad Image

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১.২ শতাংশ বৃদ্ধি

১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১.২ শতাংশ বৃদ্ধি

ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বার্ষিক ২১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮০৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৪৯০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ২৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবারত বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর