নেতানিয়াহুর আহ্বান ইরানিরা ইসলামী শাসনব্যবস্থা উৎখাত করুক
বিশ্ববেলা ডেস্ক 8 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ইসলামী শাসনব্যবস্থা উৎখাত করে। তিনি বলেন, তেল আবিব ‘ইরানের সাহসী জনগণকে নিজেদের মুক্ত করার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করবে।’ এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা সন্ত্রাসী শাসনব্যবস্থার হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানব।’ তিনি জানান, লড়াই চালিয়ে যেতে ইসরায়েল প্রস্তুত। গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ ব্যক্তি নিহত হওয়ার পর তিনি এ বক্তব্য দেন।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু