শিরোনাম
Ad Image

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান। মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাত নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 8 কালবেলা প্রতিবেদক

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর