নারিন্দায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা মৈশুণ্ডিতে একটি বাসায় গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ সেলিম বেপারির (৩৩) মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন, মোক্তার বেপারি (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও সেলিম বেপারির। তাদের মধ্যে শুক্রবার সেলিমের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মোক্তার বেপারির শরীরের ২২ শতাংশ, সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো সেলিম বেপারির শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়। চিকিৎসাধীন দুজনের অবস্থাই আশঙ্কাজনক। 8কালবেলা প্রতিবেদক
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু