শিরোনাম
Ad Image

শীর্ষ নেতাদের মধ্যে নিহত যারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

শীর্ষ নেতাদের মধ্যে নিহত যারা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

শীর্ষ নেতাদের মধ্যে নিহত যারা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা

বিশ্ববেলা ডেস্ক 8 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত ৪০ জন কর্মকর্তা নিহত হওয়ার খবর প্রকাশিত হলেও তেহরান এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় কয়েকশ ব্যক্তি নিহত হওয়ার খবর এসেছে; তাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা। এর মধ্যে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ১৮৫ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, তারা হলেন—দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুর রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও আইআরজিসির সর্বাধিনায়ক মোহাম্মদ পাকপুর। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন এবং তাদের পরিচয় পরে জানানো হবে।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর