শিরোনাম
Ad Image

ঈদে গীত আখড়ার লালন গান

ঈদে গীত আখড়ার লালন গান

তারাবেলা প্রতিবেদক 8 আসন্ন ঈদে নতুন গান নিয়ে আসছে গীত আখড়া গানের দল। লালনের অধিক জনপ্রিয় ‘ধন্য ধন্য বলি তারে’ গানটি এবারের ঈদে শ্রোতাদের জন্য উপহার দিতে চলেছেন বলে জানান দলের মুখপাত্র কাজী বনফুল। তিনি জানান, গানটিতে থাকছে অনেক চমক। ফরিদপুর অঞ্চলের বিখ্যাত বাউল শিল্পী মেহের আলী বয়াতিসহ আরও থাকছে নতুন মুখ। এই গানটিতে চারজন শিল্পীর সম্মিলিত কণ্ঠ সংযোগ করা হয়েছে। এতে তরুণ ও প্রবীণ—দুই সময়ের শিল্পীদের কণ্ঠ ও আত্মিক মেলবন্ধনের মাধুর্য ফুটিয়ে তোলা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহের আলী বয়াতি, কাদের ফকির, কাজী বনফুল ও রাব্বি খান। সহশিল্পী ও অভিনয়ে থাকছেন মোখলেসুর রহমান, আবুল বাসার, রানা মোল্লা, মনির, রাব্বি রাজ, মোস্তাক, সোহেল, জগৎ ও গোপাল। গানটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বনফুল, চিত্রগ্রাহক ছিলেন আবুল হাসান ও মোস্তাক আহমেদ। এ ঈদে দোয়েল মাল্টিমিডিয়া ও কাজী বনফুলের ফেসবুক থেকে গানটি প্রকাশ করা হবে। গান প্রসঙ্গে কাজী বনফুল বলেন, আমাদের এই গানটি লালনের পরম সুর-সঙ্গী ফরিদা পারভীনকে উৎসর্গ করতে চাই। ফরিদা পারভীন এবং লালন এক ও অভিন্ন সত্তা, তা না হলে কেউ এমন দরদ দিয়ে সাঁইজির কথা সুরের মাধ্যমে প্রকাশ করতে পারে না। তিনি আর আমাদের মাঝে নেই। গানটির চিত্রধারণ করা হয়েছে পদ্মা নদীর বুকে, যা দর্শকদের একটি আলাদা মাতৃক অনুভূতি প্রদান করবে বলে আশা রাখি। গানটি করতে আমাদের সার্বিক অনুপ্রেরণা জুগিয়েছেন রফিকুল ইসলাম ভাই। দল প্রসঙ্গে বনফুল আরও বলেন, ‘আমাদের গানের দলে মূলত সে সব শিল্পীকে নিয়েই কাজ করা হয়, যারা মূলত আমাদের অঞ্চলের নিভৃত সংগীত প্রতিভা ধারণ করেন। আমাদের অঞ্চলে অনেক ভালো ভালো আঞ্চলিক শিল্পী রয়েছেন, যাদের যথাযথ সুযোগ দিলে তারা ভালো সংগীত উপহার দিতে পারবেন। এমন নিভৃত সংগীত শিল্পীদের নিয়ে আমরা কাজ করে থাকি।’

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর