শিরোনাম
Ad Image

মিউচুয়াল ফান্ডে শৃঙ্খলা ফেরাতে কাস্টডিয়ান হচ্ছে সিডিবিএল

মিউচুয়াল ফান্ডে শৃঙ্খলা ফেরাতে কাস্টডিয়ান হচ্ছে সিডিবিএল

মিউচুয়াল ফান্ডে শৃঙ্খলা ফেরাতে কাস্টডিয়ান হচ্ছে সিডিবিএল

কালবেলা প্রতিবেদক 8 দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এতদিন তালিকাভুক্ত সিকিউরিটিজ সংরক্ষণ ও লেনদেন নিষ্পত্তির দায়িত্ব পালন করলেও এবার কাস্টডিয়ান (জিম্মাদার) হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জমা দেওয়া হবে। জানা গেছে, সিডিবিএলের পরিচালনা পর্ষদ এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে বিএসইসি কর্তৃপক্ষও প্রতিষ্ঠানটিকে কাস্টডিয়ান লাইসেন্সের জন্য আবেদন করতে উৎসাহিত করেছে। মিউচুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত অবকাঠামোর ক্ষেত্রে সিডিবিএলের সক্ষমতা রয়েছে বলেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে নিয়ন্ত্রক সংস্থা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের মন্দার প্রভাব সিডিবিএলের আয়ে পড়েছে। বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লেনদেন কমে যাওয়ায় সেটেলমেন্ট ফি থেকেও আয় হ্রাস পেয়েছে। তথ্যমতে, ২০২৫ অর্থবছরে বিও হিসাব থেকে বার্ষিক আয় ১৩ কোটি টাকা থেকে কমে ৭ কোটিতে নেমেছে। একই সময়ে নিট পরিচালন মুনাফা ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ কোটি ২০ লাখ টাকায়। এ পরিস্থিতিতে কাস্টডিয়ান সেবা চালুকে নতুন বাণিজ্যিক সম্ভাবনা হিসেবে দেখছে সংস্থাটি। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত বিধিমালা অনুযায়ী, কাস্টডিয়ানদের দায়িত্ব এখন শুধু সম্পদ সংরক্ষণে সীমাবদ্ধ নেই। ইউনিটহোল্ডারদের হিসাব রক্ষণাবেক্ষণ এবং ফান্ডের ব্যাংক লেনদেন তদারকির দায়িত্বও এখন কাস্টডিয়ানের ওপর ন্যস্ত। আগে এ নিয়ন্ত্রণ মূলত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর হাতে থাকায় স্বার্থসংঘাত ও জালিয়াতির ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠত। নতুন কাঠামোতে কাস্টডিয়ানের ভূমিকা জোরদার হওয়ায় ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বর্তমানে দেশের মিউচুয়াল ফান্ড খাতে মোট সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার ৩৪৩ কোটি টাকা। এ শিল্পে ১৩৬টি মিউচুয়াল ফান্ডের বিপরীতে কাস্টডিয়ান হিসেবে কাজ করছে মাত্র ৯টি প্রতিষ্ঠান। সিডিবিএল এই তালিকায় যুক্ত হলে ১১ হাজার কোটি টাকার এ খাতে পেশাদারিত্ব, জবাবদিহি ও বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০০০ সালে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় গঠিত সিডিবিএল বর্তমানে দেশের পুঁজিবাজারের একমাত্র কেন্দ্রীয় তথ্য ও সিকিউরিটিজ সংরক্ষণাগার হিসেবে দায়িত্ব পালন করছে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে মিউচুয়াল ফান্ড খাতে একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা হতে পারে।

সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপনার মতামত লিখুন
Ad Image
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর