রাজধানীতে দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইচেষ্টা
কালবেলা প্রতিবেদক 8 রাজধানীর সবুজবাগে একটি দোকানে ঢুকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। গত শুক্রবার রাতে ছায়াবীথি আবাসিক এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে। এমন তথ্য জানিয়ে গতকাল শনিবার ভুক্তভোগী দোকান মালিক শিমুল কুমার মালাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রাত আনুমানিক ৮টা ৪৬ মিনিটে তার মালিকানাধীন সৈকত মোবাইল ও ফ্লেক্সিলোড নামের দোকানে ছিনতাইচেষ্টার এ ঘটনা ঘটে। সে সময় তিনি দোকানে একাই ছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দোকানে ঢুকে তার ডান পাশে পিস্তলসদৃশ একটি বস্তু এবং বাম পাশে একটি চাকু ধরে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। শিমুল কুমার জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ‘বাইরে আরও লোক আছে—এমন কথা বলে দ্রুত দোকান থেকে বের হয়ে পালিয়ে যায়। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি থানায় এই অভিযোগ করেন। জানতে চাইলে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশি তদন্ত এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : সন্তোষ শর্মা
প্রকাশক: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু