শিরোনাম
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন পর দেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ে দেশ-বিদেশে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। দীর্ঘ ২০ বছর পর আবারও ক্ষমতায় ফিরেছে বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিজয়ের আনন্দে ইতালি বিএনপির নেতৃবৃন্দ ছুটে যান রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। সেখানে রোম দূতাবাসের রাষ্ট্রদূতসহ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। পরে উভয় পক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।

সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিএনপির সরকার গঠনকে স্বাধুবাদ জানিয়ে ইতালি প্রবাসী বিএনপির নেতৃবৃন্দসহ সকলকে অভিনন্দন জানান। তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় কাজ করবে বলেও আশ্বস্ত দেন এবং ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইতালি ভিসা কেলেঙ্কারি: দুই বাংলাদেশি দালালের কারাদণ্ড

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, মিনিস্টার মো. রিয়াদ হোসেন, প্রথম সচিব আল-আমীন ও মারজুক ইসলাম। এছাড়া ইতালি বিএনপির সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম ববি, প্রশিক্ষণ সম্পাদক গাউছুজ্জামান গেন্দু সাকিল, বিএনপি নেতা জুয়েল আহমেদ জুয়েল, চুন্নু মৃধা, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।