শিরোনাম
এই লোক কি জিনিস আইডিয়া নাই : ইরফান
এই লোক কি জিনিস আইডিয়া নাই : ইরফান

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষাব্যবস্থায় সম্ভাব্য কঠোরতা আসতে পারে— এমন ইঙ্গিত দিয়ে শিক্ষার্থীদের আগাম সতর্কবার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লেখেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!”

অতীতের কঠোর পরীক্ষাব্যবস্থার কথা মনে করিয়ে দিয়ে অভিনেতা লেখেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।” তার এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি শিক্ষার্থীদের আসন্ন কঠিন সময়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলেছেন।

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্য ঘরে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ পুরোনো দিনের সেই কড়াকড়ি ও নকলমুক্ত পরীক্ষার স্মৃতিচারণ করছেন। আবার কেউ কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন— সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, তবে অভিনেতাদের নাটক দেখবে কে? সব মিলিয়ে ইরফানের এই স্ট্যাটাস শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ফের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এহসানুল হক মিলন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভ. ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ (বর্তমান সরকারী বিজ্ঞান কলেজ) থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি নিউ ইয়র্ক ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা।

মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ-২৬০ চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। যাতে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে পরাজিত করেছিলেন।