শিরোনাম
প্রবাসীদের সুযোগ-সুবিধার জন্য সব কিছু করব : মন্ত্রী আরিফুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের টাকায় আমরা মন্ত্রণালয়ে বসে থাকি। তাই তাদের সুযোগ-সুবিধার জন্য যা যা প্রয়োজন সব করব। এ ছাড়া প্রবাসীদের লাশ কোনো খরচ ছাড়া দেশে নিয়ে আসার সর্বোচ্চ ব্যবস্থা করব।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নতুন যুক্ত হওয়া দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতি প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্চনীয়। স্বাস্থ্য সেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা নতুন দায়িত্বে এসেছি এখন সব কিছু জানি না। তবে আগামী ১৮০ দিনের মধ্যে প্রবাসীদের জন্য দেওয়া আমাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। তাই অন্তত কিছুদিন পর সব বিষয়ে জানতে চাইলে ভালো হয়। এ ছাড়া কোনো নির্দিষ্ট বিষয়ে জানার থাকলে আমার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে জানাতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, বিদেশে অনেকে বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়াই যান এতে তারা সুবিধাবঞ্চিত হন। রেজিস্ট্রেশন করে গেলে সবার জন্য ভালো। নতুন দুই অ্যাম্বুলেন্স কিছুটা চাহিদা মেটাবে। আগামীতে আরও অনেক কিছু যুক্ত করা হবে। এ ছাড়া বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেস উন্মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নতুন সংযোজিত ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলোরর সুবিধা হলো— মরদেহ সংরক্ষণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে; বিমানবন্দর থেকে নিজ নিজ গন্তব্যে মরদেহ পরিবহন আরও সুশৃঙ্খল ও সম্মানজনক হবে; প্রবাসী পরিবারগুলোর ভোগান্তি কমবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান নিশ্চিত হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারোয়ার ভূঁইয়া, সহকারী পরিচালক মো. নাজমুল হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদে ডাক পাচ্ছেন নুরুল হক নুর
মন্ত্রিপরিষদে ডাক পাচ্ছেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল হক নুর নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন।

নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, তিনি (নুর) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন। তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

নুরুল হক নুর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান।