শিরোনাম
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর
আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর

বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২২৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুমান স্কোর ২২৭। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময় তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৪০৬। শহরটির বায়ুমানের স্কোর বিপজ্জনক।

এ ছাড়া তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২১৮। আর ২১২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের শীর্ষে লাহোর

দাম বাড়ল স্বর্ণ-রুপার, কত টাকায় বিক্রি হচ্ছে আজ

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।