শিরোনাম
সালমান-আনিসুলের প্রথম সাক্ষ্য গ্রহণ আজ
সালমান-আনিসুলের প্রথম সাক্ষ্য গ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনে আহত একজন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, মোট ২৮ জন সাক্ষী এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

তিনি বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীলনকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

চিফ প্রসিকিউটর আরও জানান, নির্বাচিত সরকার এলেও ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে। এতে বিচারের ওপর কোনো প্রভাব পড়বে না। এদিকে ট্রাইব্যুনাল-২-এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন।

‘ভেন্টিলেটর সাপোর্টে’ সেলিম খান, হাসপাতালে বিমর্ষ সালমান
‘ভেন্টিলেটর সাপোর্টে’ সেলিম খান, হাসপাতালে বিমর্ষ সালমান

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খানকে। গতকাল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

লীলাবতী হাসপাতালের ডা. জলিল পার্কার ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন, “অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।” নব্বই বছর বয়সী সেলিম খানের বয়সের কথা বিবেচনা করে চিকিৎসকরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তবে ঠিক কী কারণে বা শরীরের কোথায় অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সালমান খানসহ পরিবারের সদস্যরা। হাসপাতাল ত্যাগের সময় সালমানকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী সালমা খানও তাকে দেখতে যান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে হাসপাতালে সালমানের সঙ্গে বাড়তি নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাকেও হুমকি দেওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।

বলিউড চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটিবেঁধে তিনি ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজের স্রষ্টাও এই জুটি।