শিরোনাম

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তাদের ইন-হাউজ প্রশিক্ষণ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তাদের ইন-হাউজ প্রশিক্ষণ

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ইন-হাউজ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রেলওয়ে কারখানার সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শহিদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে মীর আলমগীর হোসেন বলেন, রেলওয়ের সামগ্রিক অগ্রগতি ও সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ প্রশাসনিক ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি রেলওয়ের অভ্যন্তরীণ কর্মপরিবেশকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সহায়ক হবে।

পরিবহন অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুর রহমান চৌধুরী বলেন, সরকারি কাজে স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সঠিক অডিট ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রেলওয়ে কারখানার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর