শিরোনাম

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহির বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহির বস্তাবন্দি লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামে নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কাস্টমস সিপাহি রায়হান তালুকদারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে রায়হানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

নিহত রায়হান তালুকদার ঢাকার কমলাপুর কাস্টমস হাউজে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ২৭ জুলাই পরিবারের পক্ষ থেকে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরিবারের দাবি, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর কেয়ারটেকার রাজু ও জিতুল আত্মগোপনে চলে যান। এ কারণে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর