শিরোনাম

পাঁচ কেজি গাঁজাসহ পার্বতীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

পাঁচ কেজি গাঁজাসহ পার্বতীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলস্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে ওঠার সিঁড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আরিফ হোসেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলস্টেশনের ওভারব্রিজে ওঠার সিঁড়ি থেকে আরিফ হোসেনকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানায় মামলা হয়েছে।

তিনি জানান, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আরিফ হোসেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর