শিরোনাম

ঠাকুরগাঁও রোড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন শামীম আহমেদ

ঠাকুরগাঁও রোড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন শামীম আহমেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঠাকুরগাঁও রোড কলেজের (রহিমানপুর, ঠাকুরগাঁও) নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সিন্ডিকেটের ২৭৩তম সভার সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন অনুযায়ী কলেজ থেকে প্রেরিত তিন সদস্যের প্যানেল থেকে আগামী ছয় মাসের জন্য তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ কার্যকর করা হয়। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট গভর্নিং বডির সভাপতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আহমেদের দায়িত্ব গ্রহণে কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং একাডেমিক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর