শিরোনাম

রংপুরে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব ডাক দিবস পালন

রংপুরে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব ডাক দিবস পালন

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রংপুরে বিশ্ব ডাক দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও ডাক বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

এ সময় ডাক বিভাগের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার আব্দুল আলিম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূর, জেলা পোস্টমাস্টার মনজুমানারা এবং ডাক জীবন বীমার জেনারেল ম্যানেজার জাকিরুল ইসলামসহ ডাক বিভাগ ও ডাক জীবন বীমার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডাকসেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশে যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে চিঠিপত্র, পার্সেল ও অন্যান্য ডাকসেবা পৌঁছে দিতে ডাক বিভাগের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ।

বক্তারা ডাকসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, আধুনিক যোগাযোগব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ডাকসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করা প্রয়োজন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিশ্ব ডাক দিবসের এ ধরনের কর্মসূচি ডাক বিভাগের সেবা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে সেবার পরিধি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর