শিরোনাম
ক্ষতি ২ লাখ টাকার বেশি

ধনবাড়ীতে রাতের আঁধারে কৃষকের ২০০ কলার কাঁদি কেটে নষ্ট

ধনবাড়ীতে রাতের আঁধারে কৃষকের ২০০ কলার কাঁদি কেটে নষ্ট
ছবি প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের আঁধারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতি হয়েছে দুই লক্ষাধিক বলে দাবী কলা চাষীর। এঘটনায় ক্ষতিগ্রস্ত কলা বাগানটি পরিদর্শন করেছে উপজেলা কৃষি অফিস।

ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্লবের কলা বাগানে গতকাল রাতে এ ঘটনা ঘটে ।

ক্ষতিগ্রস্ত কলা চাষী বিপ্লব জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা তার ১ বিঘা জমির বাগানের প্রায় ২ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে কৃষি অফিস ও সরকারের কাছে সহযোগীতা কামনা করেন তিনি । এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির কামনা করে ক্ষতিগ্রস্ত কৃষক কে সরকারী সহায়তা দেওয়ার  দাবী করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর