শিরোনাম

সৈয়দপুরে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাজাহান আলী চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সৈয়দপুরে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাজাহান আলী চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ সাজাহান আলী চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানের উদ্যোগে তাঁর কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ববেলপুকুর হাজারীহাটে অবস্থিত প্রতিষ্ঠানের মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, স্কুল শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মতিন ও সহকারী শিক্ষক (ধর্মীয়) মো. রেজাউল করিমসহ অন্যরা।

এর আগে প্রতিষ্ঠানের শিক্ষকরা পূর্ববেলপুকুর হাজারীহাট পাকাধারা গ্রামে মরহুম সাজাহান আলী চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখাটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক কলেজে উন্নীত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

মরহুম সাজাহান আলী চৌধুরী ছিলেন এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় এ শিক্ষাপ্রতিষ্ঠান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর