বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।