নীলফামারীর সৈয়দপুরে প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে নাগরিক কমিটির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান আলী। নাগরিক কমিটির আহ্বায়ক ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।

নাগরিক কমিটির সদস্যসচিব শফিকুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নীলফামারী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসনাই ইমাম সোহেল, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব, সৈয়দপুর শিল্প-সাহিত্য সংসদের সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, অ্যাডভোকেট আখতারুজ্জমান মন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার ম. আ. শামীম ও সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, মাহবুব হোসেন এবং উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাসসহ অনেকে।
সভায় বক্তারা প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।
সভা শুরুর আগে প্রয়াত অ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।