শিরোনাম

ধানমন্ডিতে আ.লীগ-ছাত্রলীগের গোপন তৎপরতার অভিযোগ, নজরদারিতে ইউসুফ রানা

ধানমন্ডিতে আ.লীগ-ছাত্রলীগের গোপন তৎপরতার অভিযোগ, নজরদারিতে ইউসুফ রানা

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গোপনে সংগঠিত করা এবং অনুসারীদের নিয়ে এলাকায় শোডাউন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে ধানমন্ডি থানা ছাত্রলীগের নেতা ইউসুফ রানার বিরুদ্ধে।

সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে দেশের বাইরে আত্মগোপনে থাকার পর ইউসুফ রানা আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তিনি আড়ালে থেকে অনুসারীদের মাধ্যমে মোটরসাইকেল শোডাউন, মিছিল ও সভাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা তাঁর অনুসারীদের বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শনের অভিযোগও করেছেন।

তবে বিষয়ে ইউসুফ রানার বক্তব্যও পাওয়া যায়নি। ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন তৎপরতা পরিচালনা ও সংগঠিত করার অভিযোগে ইউসুফ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।

এদিকে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদল নেতা আমান দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিরোধিতা করেন। একই সঙ্গে এ ধরনের তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর