শিরোনাম
ইংরেজিতে অকৃতকার্য

ঠাকুরগাঁওয়ে এইচএসসিতে ফেল করার পর কলেজছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে এইচএসসিতে ফেল করার পর কলেজছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাব্বিল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছিল রাব্বিল। ফল প্রকাশের পর সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হরিপুর থানা-পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর