শিরোনাম

দেওয়ানগঞ্জে ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ালো ৩৫ বিজিবি

দেওয়ানগঞ্জে ভাঙনকবলিত পরিবারের পাশে দাঁড়ালো ৩৫ বিজিবি

জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ৩৫ বিজিবি

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পাথরের চর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্য ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি মুড়ি, লবণ, স্যালাইন, গ্যাস লাইট ও মোমবাতি।

এ সময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর