শিরোনাম

ভিন্নমতের শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে ক্লাসরুমে মুখে কালো কাপড় বাঁধলেন অধ্যাপক সামিনা লুৎফা

ভিন্নমতের শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে ক্লাসরুমে মুখে কালো কাপড় বাঁধলেন অধ্যাপক সামিনা লুৎফা

শ্রেণিকক্ষে আচরণ ও মতবিরোধ নিরসনে ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণের কথাও জানালেন

ভিন্নমত প্রকাশের কারণে হেনস্তার শিকার শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে শ্রেণিকক্ষেই মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা।

নিজের ফেসবুক পোস্টে এ প্রতিবাদের কথা জানান তিনি। একই সঙ্গে অনুমতি ছাড়া শ্রেণিকক্ষে কী করা যাবে, কী করা যাবে না এবং মতবিরোধ কীভাবে নিরসন করা হবে—এসব বিষয়ে একটি আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণের কথাও উল্লেখ করেন তিনি।

ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মুক্তবুদ্ধির চর্চা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষাঙ্গনে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং মতবিরোধের ক্ষেত্রে সংলাপ ও সহনশীলতার পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও এ ঘটনার মধ্য দিয়ে সামনেএ এসেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর