শিরোনাম

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড

গুলশান থানার প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

মামলাটি গুলশান থানায় দায়ের করা প্রতারণা অভিযোগের প্রেক্ষিতে বিচারাধীন ছিল। আদালতের এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ার একটি ধাপ সমাপ্ত হলো।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর