শিরোনাম

সৈয়দপুরে পৃথক ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রী উদ্ধার

সৈয়দপুরে পৃথক ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রী উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস থেকে তাদের উদ্ধার করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকেও অজ্ঞান অবস্থায় আরও এক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে রেলওয়ে পুলিশ ও এনআরবির সহযোগিতায় তাকে স্থানীয় বোড়াগাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া দুই যাত্রী অজ্ঞান থাকায় তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর