শিরোনাম

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন, ধ্বংস ১৬ নৌকা ও ৪ শ্যালো মেশিন

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন, ধ্বংস ১৬ নৌকা ও ৪ শ্যালো মেশিন

তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ৪টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ডিমলা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টেপাখড়িবাড়ি ইউনিয়নে টাস্কফোর্সের এ অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

অভিযানে ৩টি লৌহদণ্ড, ১২টি লোহার ডালি ও ৬টি বেলচা জব্দ করা হয়। জব্দ সরঞ্জামগুলো বার্ণিঘাট বিজিবি ক্যাম্পের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, ৫১ বিজিবির মেজর জুলকার নাঈন ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

প্রশাসন জানায়, অবৈধ পাথর উত্তোলনের ফলে তিস্তার স্বাভাবিক প্রবাহ, নদীতীরের স্থিতিশীলতা ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিজিবির ৬২ সদস্য ও পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর