শিরোনাম

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের বিরুদ্ধে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। একই সঙ্গে গোডাউনের জায়গা টিন দিয়ে ঘিরে দখলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার বাগভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাফিজুর রহমান হাফিজের অভিযোগ, তাঁর ছোট ভাই সহিদুল ইসলাম লিটন লোকজন নিয়ে গোডাউনটি ভেঙে সেখানে থাকা লোহার রড, পাইপ, প্লাস্টিকসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছেন। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি দীর্ঘদিন ধরে হাফিজুর রহমানের ভোগদখলে ছিল। তবে জমির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

এ বিষয়ে হাফিজুর রহমানের স্ত্রী সেরিনা আহমেদ বলেন, “গোডাউনে থাকা প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে সহিদুল ইসলাম লিটনের বক্তব্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর