শিরোনাম

সৈয়দপুরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

সৈয়দপুরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আস্থা ও বিশ্বাসের সঙ্গে পথচলার ৫০ বছর পূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেলে সৈয়দপুর উপশাখা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক আহমেদ হেলাল, শিল্প সাহিত্য সংসদের অর্থ সম্পাদক শাহ হামিদুল ইসলাম, সাংবাদিক আমিরুল হক, নওশাদ আনসারী, সাদিকুল ইসলাম, আমির হোসেন, মোমিন আজাদ ও আজম কামালসহ অনেকে।

আইএফআইসি ব্যাংক সৈয়দপুর উপশাখার পক্ষে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, ক্যাশ অফিসার সাজিদ হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

আলোচনা পর্বে বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পথচলা ও গ্রাহকসেবার প্রশংসা করেন। তারা ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব সেবা ও আস্থার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর