শিরোনাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরিশালে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরিশালে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। বুধবার সকাল ১০টায় নগরীর টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগরের উদ্যোগে এবং জেলা শাখার তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

মিছিল শুরুর আগে টাউন হল চত্বরে সমবেত হন অংশগ্রহণকারীরা। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলকে ঘিরে টাউন হল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর