বাঁয়ে প্রত্যুষ কুমার মজুমদার ও ডানে মো. হাবীবুল্লাহ © সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। তবে নতুন কর্মস্থলে যোগদানের তারিখ সম্পর্কে প্রজ্ঞাপনে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন হবে।