শিরোনাম

আট্টাকী অগ্রণী ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আট্টাকী অগ্রণী ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন আট্টাকী অগ্রণী ক্লাবের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আট্টাকী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ক্লাবের সভাপতি শেখ মুশফিকুজ্জামান রিপন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইবাদাত আলী বাধন, সহসাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক শেখ মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ বিপ্লব সরকার, প্রচার সম্পাদক বেনজীর রহমান রাজু, লাইব্রেরি সম্পাদক রাজীব রায়সহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আট্টাকী অগ্রণী ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে ক্রীড়া, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ভবন নির্মাণের ফলে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতেও ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ক্লাবের সার্বিক উন্নতি, সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ, ক্লাবের সফলতা এবং ভবন নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর