শিরোনাম

আদালত থেকে দ্বিতীয়বার পালাল আসামি শরীফুল

আদালত থেকে দ্বিতীয়বার পালাল আসামি শরীফুল

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ফের পালিয়ে গেছেন শরীফুল ইসলাম নামে এক আসামি। এর আগে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও পালিয়েছিলেন বলে জানা গেছে। একই আসামির দুই দফা আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জানা যায়, আদালতের কার্যক্রম শেষে শরীফুল ইসলামকে কারাগারে পাঠানোর জন্য নিচে নেওয়া হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের নজর এড়িয়ে তিনি পালিয়ে যান।

এর আগে একইভাবে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকেও পালিয়ে যেতে সক্ষম হন শরীফুল। ফলে আদালত প্রাঙ্গণ থেকে তার দ্বিতীয়বার পালানোর ঘটনায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

পলাতক শরীফুল ইসলামকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণের নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর