শিরোনাম

মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

‘মাদকের নেশা, মৃত্যুর পেশা—মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। একই কর্মসূচি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দৈবজ্ঞহাটি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান খান কেরামত আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর