শিরোনাম

ফকিরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ফকিরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওজিউল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তৈয়েবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম ও রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হায়দার এবং ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর