ফুটবল বিশ্বকাপের আসন্ন উদ্বোধনী আয়োজনে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বও। বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়কে তিন স্বাগতিক দেশজুড়ে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্মার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফিফা। বিষয়টি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক সংগীত ও ক্রীড়া অঙ্গনে শুরু হয়েছে আলোচনা এবং দেশীয় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে এবারের আয়োজনকে বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে রূপ দিতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকায় ১১ জুন উদ্বোধনী ম্যাচের আগে পারফর্ম করবেন জে বালভিন ও টাইলা। ১২ জুন কানাডার টরন্টোতে কানাডা–বসনিয়া ম্যাচের আগে মঞ্চে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেটের পাশাপাশি ডিজে সঞ্জয় ও নোরা ফাতেহি। একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসাসহ আরও কয়েকজন শিল্পী পারফর্ম করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, বিশ্বকাপ কেবল খেলাধুলা নয়, এটি বৈশ্বিক সংস্কৃতি ও বিনোদনের মিলনমঞ্চ। এবার সেই মঞ্চে বাংলাদেশি নাম যুক্ত হওয়াকে ইতিবাচক সংযোজন হিসেবেই দেখছেন অনেকে।
এদিকে বিশ্বকাপকে ঘিরে সংগীত মহলে ইতোমধ্যে উন্মাদনা শুরু হয়েছে। শাকিরা ও বার্না বয়ের গাওয়া অফিসিয়াল থিম সং নিয়েও আগ্রহ বাড়ছে।
মোট ১০৪ ম্যাচের এই বিশ্ব আসরকে ঘিরে ফুটবল ও বিনোদনের সম্মিলিত আয়োজন এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এবার বিশ্বকাপ উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়