শিরোনাম

যুক্তরাষ্ট্রের স্পিকার পদে মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হাকিম

যুক্তরাষ্ট্রের স্পিকার পদে মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হাকিম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। দেশটির রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

স্থানীয় সময় বুধবার রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই কংগ্রেসম্যান নিজ দলের মনোনয়ন নিশ্চিত করেন। মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এই মনোনয়ন পেলেন তিনি।

ভোটগ্রহণ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেফরিস।

এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে সাহসী পরিবর্তন আনব। আমেরিকার জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব।’

জেফরিসের এই মনোনয়ন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিনিধিত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে। তবে স্পিকার পদে দায়িত্ব নিতে হলে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ ভোটে নির্বাচিত হতে হবে তাকে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর