নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ ও উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজুসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম এ কর্মসূচির উদ্বোধন করেন।