শিরোনাম

চেন্নাইয়ে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় উদ্বোধন হবে ১৩ হাজার কোটি রুপির প্রকল্প

চেন্নাইয়ে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় উদ্বোধন হবে ১৩ হাজার কোটি রুপির প্রকল্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। রোববার (১১ অক্টোবর) এক দিনের সফরে চেন্নাই পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ সফরে তামিলনাড়ুতে ১৩ হাজার কোটি রুপির বেশি ব্যয়ে বাস্তবায়িত ও পরিকল্পিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন মোদি। এ সময় সড়কের দুই পাশে জড়ো হওয়া বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানান তিনি।

সফরসূচি অনুযায়ী, চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত পুনামাল্লি–ভাডাপালানি অংশ উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের একসঙ্গে মেট্রোরেলে ভ্রমণের কর্মসূচিও রয়েছে।

এ সফরে চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির একটি মস্তিষ্ক গবেষণা কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর