গোপালগঞ্জ প্রতিনিধি: মতুয়াচার্য শ্রীমৎ তুলসী ঠাকুরের স্মরণে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী মহোৎসব। শহরতলির ঘোষের চর এলাকার শ্রীশ্রী হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ ও তুলসী মতুয়া মন্দিরে এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহোৎসবের অধিবাস অনুষ্ঠিত হয়। এরপর মন্দির প্রাঙ্গণে শুরু হয় মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন দলের কীর্তন। পাশাপাশি ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে প্রসাদ।
তিন দিনব্যাপী এ মহোৎসরকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুসারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মহোৎসবের সমাপ্তি হবে।