শিরোনাম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে জনি (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। আজ দুপুরে খুলনা থানাধীন ৩ নম্বর কাসেম সড়কে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি সড়কে দাঁড়িয়ে থাকা জনিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

গুলিবিদ্ধ জনিকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জনি ২ নম্বর কাসেম সড়কের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হামিদ।

তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর