শিরোনাম

খেলতে গিয়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে হ্যাপি মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হ্যাপি মনি ওই গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হ্যাপি মনি এক শিশুসঙ্গীর সঙ্গে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। সঙ্গে থাকা শিশুটি বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে হ্যাপি মনির মরদেহ উদ্ধার করেন।

কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর