শিরোনাম

রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার, মেঘনা পাড়ে নিষ্ক্রিয়

রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার, মেঘনা পাড়ে নিষ্ক্রিয়

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মেঘনা নদীর পাড়ে নিরাপদ স্থানে নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।

উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়িতে মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত বাড়িতে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুটি টিনের ডিব্বা দেখতে পান। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সাধারণ মানুষের চলাচল সীমিত করার পাশাপাশি স্থানীয়দের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়।

পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচটি বোমা উদ্ধার করেন। এরপর সেগুলো নিরাপদ স্থানে নিয়ে মেঘনা নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হয়।

তবে পরিত্যক্ত বাড়িতে কীভাবে এসব বোমা এসেছে, কারা সেগুলো সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর