শিরোনাম

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ঢাকাইয়াপট্টি এলাকার নিজ বাসা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি একাধিক স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল আমিন নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলাও রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নিজ বাসা থেকে এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর