শিরোনাম

সেন্টমার্টিনে পর্যটকদের নতুন আকর্ষণ ৬০০ আসনের বিলাসবহুল জাহাজ ‘এমভি মালঞ্চ’

সেন্টমার্টিনে পর্যটকদের নতুন আকর্ষণ ৬০০ আসনের বিলাসবহুল জাহাজ ‘এমভি মালঞ্চ’

কক্সবাজার থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক পরিবহনে নতুন সংযোজন হয়েছে ৬০০ আসনবিশিষ্ট বিলাসবহুল জাহাজ ‘এমভি মালঞ্চ’। দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাহাজটির যাত্রা শুরু হওয়ায় পর্যটকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রায় ২০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি।

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে নতুন এই জাহাজ যুক্ত হওয়ায় পর্যটকদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও আনন্দদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাহাজটিতে নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত ভ্রমণের ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্ট এক পর্যটন উদ্যোক্তা জানান, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি সেন্টমার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে। পর্যটন বিকাশের সঙ্গে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিতে হবে।

পর্যটনসংশ্লিষ্টদের প্রত্যাশা, এমভি মালঞ্চের সংযোজন কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকদের যাতায়াত আরও সহজ করবে এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর