শিরোনাম

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ফয়সাল ও সুকুমার নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম জানান, আদালত এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ফয়সাল ও সুকুমার নামে দুজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে তাঁদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর